বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০১:২৮ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আট মাস অন্তঃসত্ত্বা সরকারি কর্মকর্তার মৃত্যু

ডেঙ্গু মশার সংগৃহীত ছবি।
ডেঙ্গু মশার সংগৃহীত ছবি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারের সিনিয়র সহকারী সচিব এসএম নাজিয়া সুলতানা মারা গেছেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলতি মৌসুমের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনিই প্রথম মৃত্যুবরণ করলেন।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুদিন ধরে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।

৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

মেধাবী এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি তার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন।

মন্ত্রী আরও বলেন, নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

সিনিয়র সচিব তার শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X