কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৭:২২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন জেলায় কারফিউ শিথিল

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের নিরাপত্তা তল্লাশি করতে দেখা গেছে। ছবি : কালবেলা
রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের নিরাপত্তা তল্লাশি করতে দেখা গেছে। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সহিংসতার পর গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের সার্বিক পরিস্থিতি। এ অবস্থায় আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫টা থেকে বিভিন্ন জেলায় কারফিউ শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে বিভিন্ন জেলার প্রশাসক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে টানা পাঁচ দিন ধরে কারফিউ চলার পর গতকাল বুধবার (২৪ জুলাই) ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।

মঙ্গলবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কারফিউ শিথিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

টানা তিন দিন সাধারণ ছুটির পর সরকারি ও বেসরকারি অফিস খোলা হয়। তবে পূর্ণ সময় নয়, অফিসের সময়সীমা ছিল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কয়েকদিন বিরতি দিয়ে অফিস-আদালত খোলায় রাজধানীতে যানবহনের চাপ ছিল বেশি।

এদিকে আজও অফিস খোলা থাকায় আগের দিনের মতোই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা অবনতির দিকে যাওয়ায়, গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X