কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ছবি : সংগৃহীত
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ছবি : সংগৃহীত

সহিংসতার ইস্যু নিয়ে এবার কথা বললেন ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসিপ্রধান জোসেফ বোরেল। তিনি আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের নিন্দা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জোসেফ বোরেল এক বিবৃতিতে জানান, বিক্ষোভকারী ও অন্যদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে। এ ছাড়া মৌলিক অধিকারের প্রতি ‘পুরোপুরি শ্রদ্ধা’ বজায় রাখতে হবে বলেও দাবি করেন তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২০৫ জন নিহত হয়েছেন।

এদিকে, গতকাল স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘ খোঁজ রাখছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন। এ ছাড়া বিভিন্ন প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ উঠে আসছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সোমবার ছাত্র বিক্ষোভ আবার শুরু হওয়ার খবর জেনেছেন। এ পরিপ্রেক্ষিতে শান্ত ও সংযমের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন।

ডুজারিক বলেন, মহাসচিব মতপ্রকাশের স্বাধীনতার অধিকার, যথাযথ প্রক্রিয়ার গুরুত্ব এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর জোর দেন। নিরাপত্তা বাহিনী কর্তৃক অত্যধিক শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ সম্পর্কে বিভিন্ন প্রতিবেদনে যে তথ্য এসেছে তাতে তিনি উদ্বিগ্ন। তিনি সহিংসতার সব কর্মকাণ্ডের অবিলম্বে স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেন। আমরা রাজধানী ঢাকা এবং নিউইয়র্কে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X