কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৮:৩৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় পাহারা দিন : মিজানুর রহমান আজহারী

সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় পাহারা দিন : মিজানুর রহমান আজহারী

সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখতে বলেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বার্তা দিয়েছেন।

মিজানুর রহমান আজহারী বলেন, দেশের চলমান পরিস্থিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন! সজাগ পাহারা দিন। দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র নস্যাৎ করে দিন।

তিনি বলেন, বর্তমান সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং মানবতার হাত বাড়িয়ে দেই। আপনার এলাকার মন্দির এবং অন্যান্য ধর্মের মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করুন। সহমর্মিতার মাধ্যমে আমাদের ঐক্যকে শক্তিশালী করতে হবে।

আমাদের দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সজাগ থাকতে হবে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের বাংলাদেশে কোনো বিভেদ থাকবে না, ইনশাআল্লাহ।

সবাইকে একত্রে কাজ করতে হবে, যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। আসুন, আমরা সবাই মিলে একটি সুখী ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। আমাদের জাতীয় ঐক্যই আমাদের প্রকৃত শক্তি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X