রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ
প্রতিমা ভাঙচুর

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

গত ২৫ সেপ্টেম্বর ‘ময়মনসিংহের গৌরীপুরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ) মো. আশরাফুল আলমসহ ৩ সদস্য। ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে উক্ত কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার কথা বলেন।

গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিমা ভাঙার ঘটনা অত্যন্ত ঘৃণিত, নিন্দনীয় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে কমিশন মনে করে। উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

একইসঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা প্রদান করা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X