কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১০:৩৯ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

এবার পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

প্রফেসর কাজী শহীদুল্লাহ। পুরোনো ছবি
প্রফেসর কাজী শহীদুল্লাহ। পুরোনো ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর কাজী শহীদুল্লাহ।

রোববার (১১ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। তিনি পত্রে লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন সেক্টরে পদত্যাগের হিরিক পড়েছে। প্রধান বিচারপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেকেই এর মধ্যে পদত্যাগ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের ছয় হলের প্রাধ্যক্ষ ও এক হোস্টেল প্রধান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন একজন বলেন, উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল গত ৬ আগস্ট সংশ্লিষ্ট কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আর গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, জহুরুল হক হলের আরও চার হাউস টিউটর এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস প্রধান ভাইস চ্যান্সেলর অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X