কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী দেশগুলো থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিশালী দেশগুলো থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে কয়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এসব কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, শক্তিশালী রাষ্ট্রগুলোর সবার সঙ্গেই যোগাযোগ করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। যে লক্ষ্যে অভ্যুত্থান এবং পালাবদল হলো, সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

এসময় নো‌বেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দা‌য়িত্ব নেওয়ার আগ থে‌কে দে‌শের গণমাধ‌্যম তার ভূ‌মিকায় স‌ঠিক অবস্থা‌নে রয়েছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

তিনি বলেন, মি‌ডিয়ার যে রোল সেটা আমরা অনেক দিন দে‌খি‌নি। এখন আমরা সেটা দেখ‌তে পা‌চ্ছি। এ সরকার দা‌য়িত্ব নেওয়ার আগে থে‌কে মি‌ডিয়ার যে ভূ‌মিকা থাকার কথা সেটা তারা নি‌চ্ছেন। আপনারা এ ভূ‌মিকা ও সমর্থন বজায় রাখুন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি দেখভাল করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X