যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুত্বের টানে যশোরে কোরিয়ান নাগরিক সিমকো 

দক্ষিণ কোরিয়ার নাগরিক সিমকো ইয়ংয়ের সঙ্গে মুকুল হোসেন। ছবি : কালবেলা
দক্ষিণ কোরিয়ার নাগরিক সিমকো ইয়ংয়ের সঙ্গে মুকুল হোসেন। ছবি : কালবেলা

বন্ধুত্বের টানে মানুষ কত দূর যেতে পারে তারই অনন্য উদাহরণ হয়ে যশোরের শার্শায় এসেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক সিমকো ইয়ং। আকাশপথে প্রায় চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তিনি পৌঁছান শার্শা উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের বাড়িতে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সিমকো ইয়ং। সেখানে আগত অতিথিকে স্বাগত জানান তার দীর্ঘদিনের বন্ধু মুকুল হোসেন।

জানা গেছে, এদিন সকাল ১০টার মধ্যেই বিদেশি অতিথিকে নিয়ে মুকুল পৌঁছান তাদের রাজনগরস্থ বাড়িতে। বিদেশি নাগরিককে এক নজর দেখতে স্থানীয় মানুষের ঢল নামে চারপাশে; গ্রামে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

মুকুল হোসেন জানান, প্রায় ১২ বছর তিনি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সেই কোম্পানির মালিক সিমকো ইয়ংয়ের সঙ্গে তার গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। কাজ শেষে দেশে ফেরার অনেক বছর পরও বন্ধুত্বের সেই সেতুবন্ধন অটুট রেখেই বাংলাদেশে মুকুলের খোঁজ নিতে ছুটে এসেছেন তিনি।

বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিমকো ইয়ং বলেন, ‘বাংলাদেশ খুব সুন্দর দেশ। এখানকার মানুষ অত্যন্ত ভালো এবং আন্তরিক। দেশটিকে আমার খুব পছন্দ হয়েছে।’

স্থানীয়রা জানান, নিজেদের এলাকায় একজন বিদেশি অতিথি দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। সিমকো ইয়ংয়ের আগমন তাদের গ্রামে এনে দিয়েছে ভিন্নরকম আনন্দ ও উৎসবের রঙ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X