কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

৯ দাবি জানাল বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

বৈষম্যহীন মেধাভিত্তিক নিরপেক্ষ এবং দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ৯ দাবি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল এবং আপামর জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য সব উপদেষ্টাকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৯ দাবি হলো- ১. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দর্শন ও জন-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে।

২. বিগত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর এবং ছাত্র-জনতার ন্যায়সংগত আন্দোলনে বাধাদানকারী এবং ছাত্র হত্যার মদদ দানকারী কর্মকর্তাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে।

৩. প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বর্ণচোরা দলদাস কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা উক্ত মহলবিশেষের চক্রান্তে নস্যাৎ হয়ে যেতে পারে।

৪. সব পর্যায়ের চুক্তি ভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কার্যকর, নিরপেক্ষ এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে তুলতে হবে।

৫. বিগত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে।

৬. গত ১৬ বছরের বৈষম্য ও অবিচারের শিকার এবং পদোন্নতি বঞ্চনার জন্য দায়ী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর সব কর্মকর্তাদের চিহ্নিত করে সীমাহীন এ বঞ্চনার বিচার করতে হবে।

৭. পতিত, স্বৈরাচারী সরকারের দুর্নীতির সহযোগী সব দুর্নীতিবাজ ও আচরণবিধি লঙ্ঘনীয় কর্মকর্তাদের বিচারের আওতায় এনে প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার দাবি জানাচ্ছি।

৮. ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের মাধ্যমে এবং প্রশ্নফাঁসের মাধ্যমে নিয়োগকৃত বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া পুনঃপরীক্ষার জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।

৯. বিগত ২০১৪, ২০১৮, ২০২৪ সালের ভোটারবিহীন নির্বাচনে দায়িত্ব পালনকারী সাবেক ও বর্তমান সব কমিশনার এবং জেলা প্রশাসকদের অপেশাদারি দলীয় আচরণের দায়ে ও গণতন্ত্রের হত্যাকারী হিসেবে দায়ী করে চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X