কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়ক পরিচয়ে সুবিধা চাইলে আইনের হাতে সোপর্দ করুন: হাসনাত

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ-আলোচনা হচ্ছে। কেউ যদি সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নামে বিশেষ কোনো সুযোগ-সুবিধা চায়, আপনারা তাদের আইনের হাতে সোপর্দ করুন। কারণ, বিশেষ সুযোগ-সুবিধা দাবি করার কোনো অধিকার সমন্বয়ক বা সহ-সমন্বয়কদের নেই।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ‘স্ট্যান্ড উইথ দ্য ইনজুরড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কোটা সংস্কার ও সরকার পতনের এক দফার আন্দোলনে আহতদের দেখতে যান। এরপর সন্ধ্যা ৭টায় তারা সাংবাদিকদের ব্রিফ করেন।

আন্দোলনে আহতদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়া এবং তাদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। কিন্তু এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ তালিকা করতে না পারাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। সরকারের উচিত ছিল শুরুতেই আহত ও শহীদদের জন্য ‘অনশট সল্যুশন’ নিশ্চিত করা।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা সরকার হয়েছেন যারা আহত কিংবা শহীদ হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে। তাই অন্যান্য পলিসি গ্রহণের আগে প্রথম এবং প্রধান কাজ তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো। আমরা আর ব্লেমিং-ট্যাগিং শুনতে চাই না। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ দেখতে চাই। আমরা মনে করি তাদের জবাবদিহিতার জায়গায় আনার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ছাত্রদের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। আমাদের কিন্তু কোনো অথরিটি নেই। ট্রাফিক নিয়ন্ত্রণ, হাসপাতালে ছুটে যাওয়া পুরোটাই স্বেচ্ছাসেবী কাজ। সরকারের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তদের উচিত ছিল যত দ্রুত সম্ভব দৃশ্যমান পদক্ষেপ নেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X