কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১১:৫৭ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় যুবককে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর শান্তিনগরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের পাশের একটি নির্মাণাধীন ভবনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. খালেদ শেখ (২৬)।

জানা গেছে, নির্মাণাধীন ভবনটিতে চোর সন্দেহে খালেদের এক বন্ধুর ছোট ভাইকে মারপিট করা হচ্ছিল। এতে বাধা দেন খালেদ। তখন তাকেও মারধর করা হয়।

আরও পড়ুন : গুলিস্তানে নিহত যুবকের পরিচয় মিলল

খালেদকে উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু সজীব। তিনি বলেন, খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে নিরাপত্তাকর্মীসহ ১০ থেকে ১৫ যুবক মারপিট করছিলেন। তিনি তাদের বাধা দিতে গেলে তারা খালেদকেও মারপিট করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন : আহত ইশরাক শঙ্কামুক্ত

খালেদের বড় ভাই শাকিল শেখ জানিয়েছেন, তাদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। বাবার নাম আবদুস সামাদ শেখ। খালেদ ঢাকায় এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। তিনি থাকতেন রামপুরা হাইস্কুল রোডের একটি ভাড়া বাসায়।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য খালেদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X