কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:৪৪ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

আহত ইশরাক শঙ্কামুক্ত

আহত ইশরাক হোসেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : কালবেলা
আহত ইশরাক হোসেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে। শনিবার রাতে তার অস্ত্রোপচার করা হয়।

এ সময় তার দেহের বিভিন্ন অংশ হতে ছররা গুলির অসংখ্য স্প্লিন্টার বের করা হয়। তার শ্বাসনালির বাহিরের অংশের স্প্লিন্টারটি বের করার সময় প্রচুর রক্তক্ষরণ হয়। ইশরাক হোসেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. সালাহউদ্দিন মোল্লার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর ধোলাইখালে বিএনপির পূর্বনির্ধারিত ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে এলে পুলিশ বাধা দেয়। ইশরাক চলে যতে অস্বীকৃতি জানালে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশ টিয়ারগ্যাস এবং ছররা গুলি মারতে থাকে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুলিশের ছররা গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইশরাক হোসেন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ধোলাইখাল সংঘর্ষে ইশরাক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X