কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

৫৪৯ অস্ত্র ও ৩৭৯৫ গোলাবারুদ উদ্ধার করে পুলিশে হস্তান্তর

উদ্ধার করা ৫৪৯ অস্ত্র ও ৩৭৯৫ গোলাবারুদ। ছবি : কালবেলা
উদ্ধার করা ৫৪৯ অস্ত্র ও ৩৭৯৫ গোলাবারুদ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় পুলিশ সদস্যদের থানায় ফেলে যাওয়া এবং সাধারণ জনগণের হাতে যাওয়া ৫৪৯টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং ৩ হাজার ৭৯৫ রাউন্ড এমুনেশন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সদস্যরা স্ব স্ব কর্মস্থলে যোগদান করায় এগুলো জমা দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কাছে রক্ষিত থাকা এসব অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়।

মোহাম্মদপুর থানার এসআই মো. সাদিক কালবেলাকে বলেন, রোববার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা মোহাম্মপদপুর থানায় এসব অস্ত্র জমা দেয়। এসব অস্ত্র রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। অস্ত্রের নম্বর অনুযায়ী আমরা আবার এসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় পৌঁছে দেব।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অস্ত্র এবং গোলাবারুদ রেখে কর্তব্যস্থল ত্যাগ করায় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী থানাসমূহের অস্ত্র এবং গোলাবারুদ নিজস্ব হেফাজতে নেয়। পাশাপাশি ছাত্র-জনতা অরক্ষিত অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়। পরে উদ্ধারকৃত ওসব অস্ত্র গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X