নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৮

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আটজন হলেন- রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামের ডালিম মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৩২), হাজি সামছুল মিয়ার ছেলে মো. মোস্তফা (৩৮), মো. দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান (১৭), মহাজুদ্দিনের ছেলে আয়নাল (৩৮), মো. জাকের হোসেনের ছেলে মহিউদ্দিন হৃদয় (২২), আলী হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া (৬২), আ. সামাদ টুকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৯) ও খলিল রহমানের ছেলে মো. বাছেদ (৪০)। সবার নামেই থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার ভোরে রায়পুরা উপজেলার সামাজিক বিরোধ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, দুটি এলজি, একটি পাইপগান, তিনটি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X