সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার ভাঙনকবলে বিজিবি ক্যাম্প, সরানো হলো অস্ত্র-গোলাবারুদ

পদ্মার ভাঙনের কবলে বিজিবি ক্যাম্পের একাংশ নদীগর্ভে। ছবি : কালবেলা
পদ্মার ভাঙনের কবলে বিজিবি ক্যাম্পের একাংশ নদীগর্ভে। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর এলাকায় হঠাৎ করে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙনে ইতোমধ্যেই ফসলি জমি, বসতবাড়ি এবং সীমান্ত রক্ষায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর সীমান্ত চৌকি (বিওপি) পদ্মা নদীর প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক ভাঙনের ফলে বিওপির দুই-তৃতীয়াংশ মুহূর্তেই নদীতে ধসে পড়ে। নিরাপত্তার স্বার্থে বাকি অংশটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে গত ১৩, ১৪ ও ১৫ আগস্টে বিওপির অধিকাংশ স্থানান্তরযোগ্য সরঞ্জাম পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া এবং সকল সদস্যকে নিরাপদে চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়। নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে এই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হয়। বর্তমানে বিজিবির সকল সদস্য এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে।

জানা গেছে, উদয়নগর বিওপি এলাকাটি একটি চোরাচালান প্রবণ সীমান্ত অঞ্চল। এ কারণে সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে চরচিলমারী বিওপি থেকে বড় ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা ও অভিযানিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিকল্প স্থানে নতুন বিওপি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X