কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হাসনাত আব্দুল্লাহর

হাসনাত আব্দুল্লাহ। পুরোনো ছবি
হাসনাত আব্দুল্লাহ। পুরোনো ছবি

দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২১ আগস্ট) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক বার্তায় জানান, ‘দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সবাই এগিয়ে আসুন।’

এর আগে আরেক সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুক বার্তায় জানান, ‘দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সবাই এগিয়ে আসুন।’

গত মঙ্গলবার (২০ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাপারদের নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যে কনসার্ট। র‍্যাপাররা এবার ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের যে প্রতিরোধের স্পিরিট, তা ব্যক্ত হয়েছে তাদের কণ্ঠে। প্রতিরোধ এখনো শেষ হয়নি!’

এরই মধ্যে সিলেট, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। কনসার্ট ঘোষণার কয়েক ঘণ্টা পর অপর এক পোস্টে তিনি লিখেছেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সারা দেশের প্রতিটি মহল্লা থেকে টিম গঠন করে করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, জুলাইয়ে জোয়ার ওঠা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র-জনতার এই আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখে কার্টুন, গ্রাফিতি ও র‍্যাপ গান। এ সময় র‍্যাপাররা জ্বালাময়ী গান বেঁধে শিক্ষার্থীদের চাঙ্গা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X