কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৩:২৪ এএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে এমপিসহ ৫০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

৪ঠা আগস্ট ছাত্র আন্দোলনে হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগরে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
৪ঠা আগস্ট ছাত্র আন্দোলনে হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগরে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫০৮ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করা হয়।

মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রিয়াজুল ফরাজীর (৪৫) স্ত্রী রুমা বেগম। মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থানার খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব ছাড়াও আসামি করা হয়েছে গজারিয়া উপজেলার চেয়ারম্যান মনসুর আহমেদ খান, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলায় ২০৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ঠা আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পদত্যাগের একদফা দাবিতে সুপার মার্কেট এলাকার ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সে সময় ফয়সালের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগরে নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা করে।

হামলার একপর্যায়ে ফয়সালের নির্দেশে শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর রিয়াজুলের ওপর গুলি চালায়। এ ছাড়াও মামলার অন্য আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

একপর্যায়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে করতে তারা সেই স্থান ত্যাগ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১০

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১১

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১২

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৩

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৪

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৫

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৬

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৭

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৮

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৯

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

২০
X