কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৫:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের সহযোগিতায় এবিসি গ্রুপ

বন্যা দুর্গতদের সহযোগিতায় দেশের অন্যতম নির্মাণকারী প্রতিষ্ঠান এবিসি গ্রুপ। ছবি : কালবেলা
বন্যা দুর্গতদের সহযোগিতায় দেশের অন্যতম নির্মাণকারী প্রতিষ্ঠান এবিসি গ্রুপ। ছবি : কালবেলা

বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের অন্যতম নির্মাণকারী প্রতিষ্ঠান এবিসি গ্রুপ। শুক্রবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানের পক্ষ থেকে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বন্যার্ত সর্বহারা মানুষকে জরুরি ভিত্তিতে সাহায্য করার প্রয়াসে এবিসি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। তাদের বিতরণ করা এক হাজার জরুরি-ত্রাণ ব্যাগে রয়েছে চিঁড়া, মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন, ওষুধ, পানি-পরিষোধক ট্যাবলেট, শিশুদের দুধসহ ১০ ধরণের প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়াও দেওয়া হয়েছে ৫ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি।

প্রতিষ্ঠানের পক্ষে মেজর হুমায়ুন আজাদ সরকার (অব.), মুকিম খান, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উজানের ঢল আর অতিবৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, হবিগঞ্জ সহ ১১ জেলায়। আকস্মিক এই তীব্রস্রোতী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১টি জেলার প্রায় ৪৫ লাখ মানুষ, গৃহসম্পদ ও অসংখ্য গবাদিপশু। পানিবন্দি হয়ে পড়েছে ৯ লাখ পরিবার। শুক্রবার সকাল পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১০

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১১

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৩

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৫

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৬

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৮

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৯

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

২০
X