কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে স্টাফসহ ৪০০ কারাবন্দিকে বিজিবির খাদ্য সহায়তা

বন্যার্তদের মাঝে বিজিবির খাবার বিতরণ। ছবি : কালবেলা
বন্যার্তদের মাঝে বিজিবির খাবার বিতরণ। ছবি : কালবেলা

ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় বন্যা প্রকোপ আকার ধারণ করেছে। ভয়াবহ বন্যায় জীবন-মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে এসব অঞ্চলের লাখ লাখ মানুষ। বানের পানিতে ডুবে যাওয়া এই জেলার বাসিন্দারা বন্দি জীবন কাটাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছে কারাগারের বন্দিদের। নেই কোথাও যাওয়ার সুযোগ, কারাগারে যেখানে আছেন সেখান থেকেই মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন বিপর্যয়ের অবস্থায় ফেনী কারাগারের বন্দিদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারাগারে স্টাফসহ ৪০০ কারাবন্দিকে খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি।

বিজিবি জানায়, আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা কারাগারের সবকিছু। বিপর্যস্ত কারাগারে দেখা দিয়েছে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয়। গত শুক্রবার থেকে ছিল না কোনো খাবারের ব্যবস্থা। এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বিজিবি। কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দিকে রান্না করা খাবারসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

এ ছাড়াও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত ৩৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিজবি। পাশাপাশি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর গাজী মো. হাসানের তত্ত্বাবধানে বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৬ জন, ৫৯ জন মহিলা এবং ৬৭ জন শিশুসহ মোট ১৪২ জন রোগীকে জরুরি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত এ বিপর্যয় না কাটে ততদিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

এদিকে সীমান্তবর্তী এলাকাসহ সকল বন্যার্তদের সাহায্যের জন্য রিলিফ ফান্ড খুলেছে বিজিবি। ঢাকার সীমান্ত ব্যাংক পিএলসি প্রন্সিপাল শাখায় ব্যাক একাউন্ট খোলা হয়েছে। একাউন্ট নম্বর- ১০০১২৪১০০১৪৩৫। দেশের যে কোনো প্রান্ত থেকে এই একাউন্টে টাকা পাঠানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X