মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী খোকন দাস হত্যা, আদালতে ৩ আসামির স্বীকারোক্তি

ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত তিন আসামি। ছবি : সংগৃহীত
ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত তিন আসামি। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আলোচিত ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন গ্রেপ্তার তিন আসামি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তার আসামি সোহাগ খান (২৮), রাব্বি মোল্লা (২৪) ও পলাশ সরদার (২৫)।

আদালত সূত্র জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের কাছে রাব্বি মোল্লা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী শীলের কাছে সোহাগ খান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তারের কাছে পলাশ সরদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে রাতেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

নিহত খোকন চন্দ্র দাস (৫০) ডামুড্যা উপজেলার তিলই গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি কেউরভাঙা বাজারে ওষুধের ব্যবসা ও মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে শনিবার (৩ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার রাতেই তিলই গ্রামে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

ঘটনার পর শনিবার রাত ১টার দিকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকায় র‍্যাব-৮ (বরিশাল) ও র‍্যাব-১৪ (কিশোরগঞ্জ)-এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার রাতে তাঁদের ডামুড্যা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডামুড্যা থানার ওসি মোহাম্মদ রবিউল হক কালবেলাকে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যমতে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার দিন আসামিরা খোকন দাসকে অনুসরণ করছিলেন এবং পরিকল্পনা অনুযায়ী সঙ্গে পেট্রোল নিয়ে যান।

তিনি আরও বলেন, রাতে খোকন দাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রধান সড়ক থেকে তিলই গ্রামের পথে হাঁটার সময় তার গতিরোধ করা হয়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়, পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খোকন দাসের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা দাবি করেছে, টাকা ছিনতাইয়ের চেষ্টা করলেও কোনো টাকা নিতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X