মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মাদুরোকে রাখা কুখ্যাত কারাগার নিয়ে অজানা তথ্য

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তাকে নিউইয়র্কের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি) ব্রুকলিনে আটক রাখা হয়েছে। এই কারাগারটি এতটাই সমস্যাপূর্ণ যে, অতীতে কিছু বিচারক সেখানে অভিযুক্তদের পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন।

রোববার (০৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশকের শুরুতে চালু হওয়া এমডিসি ব্রুকলিনে বর্তমানে প্রায় ১,৩০০ বন্দি রয়েছেন। এটি মূলত ম্যানহাটন ও ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারাধীন আসামিদের জন্য ব্যবহৃত হয়। এখানে অভিযুক্ত গ্যাং সদস্য ও মাদক পাচারকারীদের পাশাপাশি শ্বেতকলার অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও থাকেন।

মাদুরোই প্রথম কোনো দেশের প্রেসিডেন্ট নন যিনি এই কারাগারে বন্দি হলেন। এর আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ শত শত টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের মামলায় বিচার চলাকালে এই একই কারাগারে আটক ছিলেন।

বর্তমানে এমডিসি ব্রুকলিনে আটক রয়েছেন মেক্সিকোর সিনালোয়া মাদক কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা গার্সিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের সিইও হত্যার অভিযোগে অভিযুক্ত লুইজি ম্যাঙ্গিওনে-ও এখানে বন্দি রয়েছেন।

এর আগে এই কারাগারে আটক ছিলেন আলোচিত ক্রিপ্টো উদ্যোক্তা স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং জেফ্রি এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েল।

দীর্ঘদিন ধরেই বন্দি ও তাদের আইনজীবীরা এমডিসি ব্রুকলিনে সহিংসতা, নিরাপত্তাহীনতা ও অমানবিক পরিবেশের অভিযোগ করে আসছেন। এসব অভিযোগের কারণে কারাগারটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপকভাবে সমালোচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X