বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফুল হয়ে ফিরল শহীদ ফারহান ফাইয়াজও

ঢাকা মডেল রেসিডেনসিয়াল কলেজের একাদশ শ্রেণির কক্ষ। ছবি: কালবেলা
ঢাকা মডেল রেসিডেনসিয়াল কলেজের একাদশ শ্রেণির কক্ষ। ছবি: কালবেলা

কথা ছিল, ২৫ আগস্ট শ্রেণি কার্যক্রমে ফিরবেন, কিন্তু বুলেট কেড়ে নিল ঢাকা মডেল রেসিডেনসিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজের প্রাণ। দীর্ঘ বিরতির পর আজ রোববার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস শুরু হয়েছে। একাদশ শ্রেণির ক্লাসে সশরীরে না ফিরলেও ফুল হয়ে ফিরেছেন শহীদ ফারহান ফাইয়াজ।

সহপাঠীরা ফারহান ফাইয়াজকে ভুলে যান নি। যেই টেবিলে ফারহানের বসার কথা ছিল, সেই টেবিলে তারা ফুল আর পতাকা রেখেছেন। স্মরণ করছেন প্রিয় বন্ধুকে। অনেকেই বন্ধুর স্মরণে কান্না জুড়ে দিয়েছেন। ফারহানের শূন্যতা তারা মেনে নিতে পারছেন না।

ফারহানের এক শিক্ষক সেই টেবিলের ছবি দেখিয়ে বলেন, এই আসনে বসে ক্লাস করার কথা ছিল শহীদ ফারহান ফাইয়াজের। কিন্তু সে নেই। ফারহান শহীদ হয়ে আমাদের ঋণী করে রেখে গেছে। আমরা যেন এই অর্জিত স্বাধীনতা আমাদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও কর্মকাণ্ড দিয়ে রক্ষা করি। আল্লাহর কাছে কাছে শহীদ ফারহান ফাইয়াজের শহীদি মর্যাদার জন্য দোয়া করছি।

উল্লেখ্য, রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সংঘর্ষে ফারহান ফাইয়াজ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ১৮ জুলাই বিকেল সাড়ে তিনটার পর থেমে থেমে সংঘর্ষ চলছিল। সে সময় আহত হন ফারহান ফাইয়াজ। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তার শরীরে রাবার বুলেটের ক্ষত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X