কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান 

বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : কালবেলা
বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি এ আয়োজন করে।

সকাল ৭টায় বাংলা একাডেমির পক্ষে ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহা. নায়েব আলীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। নজরুল বিষয়ক একক বক্তৃতা প্রদান করেন বাংলা একাডমির সাবেক মহাপরিচালক, বিশিষ্ট গবেষক অধ্যাপক মাহমুদ শাহ কারশী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সচিব ও মহাপরিচালক মোহা. নায়েব আলী।

স্বাগত বক্তব্যে ড. সরকার আমিন বলেন, তিনি মানুষকে মানুষের মর্যাদায় বিবেচনা করেছেন। তার জীবন ও সৃষ্টিতে শাশ্বত মানবতার জয়গান গেয়েছেন। অধ্যাপক মাহমুদ শাহ কারশী বলেন, কাজী নজরুল ইসলাম তার স্বল্পকালীন সক্রিয় সাহিত্যজীবন বিস্ময়কর সৃষ্টি আমাদের উপহার দিয়েছেন। জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ নজরুলের অবদান ঐতিহাসিক ও অবিস্মরণীয়। তার ‘বর্তমান বিশ্বসাহিত্য’ প্রবন্ধ এবং আন্তর্জাতিক শ্রমসংগীতের সাবলীল অনুবাদ সমসাময়িক আন্তর্জাতিক শিল্প-সাহিত্য ও রাজনৈতিক প্রসঙ্গ গভীর জ্ঞানেরই পরিচয়বহ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলগীতি পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরা এবং শিল্পী ফারহানা শিরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১০

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১১

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১২

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৪

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৭

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৮

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৯

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

২০
X