কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০১:২২ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আমরণ অনশন শুরু আজ

শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন। ছবি : সংগৃহীত
শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন। ছবি : সংগৃহীত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি শুরু হচ্ছে আজ। সকাল ১০ টা থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

তিনি কালবেলাকে বলেন, মঙ্গলবার (৩১জুলাই) সকাল ১০টায় আমাদের কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়। গতকাল ২১তম দিনের মতো এই অবস্থান কর্মসূচি চলে।

শিক্ষক নেতারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠকের পরও জাতীয়করণের বিষয়ে সুস্থতা ঘোষণা আসেনি। এ কারণে শিক্ষক সমাজ হতাশ। এজন্য তারা জাতীয়করণের দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ চান। বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ জানান, শিক্ষামন্ত্রীর গ্রীষ্মের ছুটি শীতকালে সমন্বয়ের ঘোষণায় সারা দেশের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠেছে। শিক্ষক-কর্মচারীরা শিক্ষামন্ত্রীর অসৌজন্যমূলক বক্তব্যসহ গ্রীষ্মের ছুটি বাতিলের নির্দেশ প্রত্যাখ্যানের ফলে প্রেস ক্লাবের সামনে প্রতিনিয়ত শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি বাড়ছে। তারা জাতীয়করণের বিষয়ে ৩১ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কামনা করেছেন। সেটি না পেয়ে ১ আগস্ট থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১০

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১১

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১২

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৩

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৪

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৫

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৬

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৭

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৮

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৯

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

২০
X