কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

মোমেনের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত
মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২ সেপ্টেম্বর) উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে রোবাবর (১ সেপ্টেম্বর) পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন জানান, পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তীকালীন সরকার।

মাসুদ বিন মোমেন বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সা‌লের ন‌ভেম্ব‌রে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়।

সে অনুযায়ী চল‌তি বছ‌রের ডি‌সেম্ব‌রের শুরু‌তে চু‌ক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ত‌বে, শেখ হা‌সিনা সরকা‌রের ক্ষমতাচু‌ত্যির পর ড. মুহাস্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকা‌র গঠ‌নের পর সব ধরনের চু‌ক্তিভি‌ত্তিক নি‌য়োগ বা‌তি‌লের নী‌তিগত সিদ্ধান্ত হয়।

এর আগে, তিনি জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X