কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এখন রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের এই মুহূর্তে প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের অস্থিতিশীলতা (মিয়ানমারের বর্তমান অবস্থা) সেটা যে ধরনের হোক। আরাকান আর্মিও যদি গেড়ে বসতে পারে শক্তভাবে তাদের কোনো চ্যালেঞ্জ নাই, এ রকম অবস্থাও যদি দাঁড়ায় তখন হয়তো একটা স্থিতিশীলতা আসলে; তখন হয়তো সম্ভব হতে পারে।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের যাদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের আমি বলেছি যে তাদের সমর্থনের প্রয়োজন হবে, যাতে আমরা এই মানুষগুলোকে ফেরত পাঠাতে পারি। কারণ স্থানীয়ভাবে তাদের গ্রহণ করার মতো অবস্থান তৈরি করতে হবে বা অন্ততপক্ষে বাধ্য হয়েও যদি তারা স্বীকার করে নেয় তারা যাবে, তা হলেও আমাদের চলবে।

তৃতীয় দেশে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা একটা ছোট সংখ্যা। একটা আশা এসেছিল, প্রতি বছর ২০ হাজার করে মোট দশ বছরে ২ লাখ নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এ রকম একটা সম্ভাবনা এখনো রয়ে গেছে। সেটা যদি হয় ২ লাখ একটা সংখ্যা, সেটা আমরা চেষ্টা করতে পারি। তবে এটা অনেকটা ট্রায়াল পর্যায়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X