কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তিতাস গ্যাস বোর্ডের পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক

তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

অফিস আদেশে জানানো হয়, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসাকে টিজিটিডিপিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

এদিকে প্রশাসনে ব্যাপক রদবদলের পাশাপাশি একজনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া আরেকজন সচিবকে বদলি করা হয়েছে। এ প্রক্রিয়ায় স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারীকে। আর সংসদবিষয়ক সচিবালয়ের সচিব হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে এসব বদলি-পদোন্নতির আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বদলি করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব একেএম আমিরুল ইসলামকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করেছে সরকার।

অন্য প্রজ্ঞাপনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এক্সিলেটারিং অ্যান্ড স্ট্রেংথেন স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন শীর্ষক প্রকল্পের পিডি আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে সুরক্ষা সেবা বিভাগের অতিরক্ত সচিব করা হয়েছে।

এ ছাড়াও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসনে প্রথম বড় পদোন্নতি হয় গত ১৩ আগস্ট। সেদিন ১১৭ জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এর এক সপ্তাহের মধ্যে ২২৩ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর ২৫ আগস্ট ১৩১ কর্মকর্তাকে যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X