কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সন্ধান মিলল টর্চার সেলের

ভিডিও থেকে নেয়া ছবি । ছবি : সংগৃহীত
ভিডিও থেকে নেয়া ছবি । ছবি : সংগৃহীত

এবার খোদ রাজধানীতে সন্ধান মিলল টর্চার সেলের। যেখানে মানুষ ধরে এনে জিম্মি করে চালানো হতো নির্যাতন। অভিযোগ উঠেছে মুক্তিপণের টাকা না পেলে দেওয়া হতো ইলেকট্রিক শকও।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাটে সেনাবাহিনীর অভিযানে সন্ধান মেলে এই টর্চার সেলের। এই ঘটনায় তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে অভিযানের সময় দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন- শুভ ও শাকিল।

বেসরকারি এক টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, একটি রুমের মধ্যে নির্যাতন চালানোর সব উপকরণ রয়েছে। সেখানে ধরে আনা হতো টার্গেট করা ব্যক্তিদের। অভিযোগ উঠেছে টার্গেট করা ব্যক্তিদের কাছ থেকে আদায় করা হতো মোটা অংকের টাকা। কেউ দিতে না চাইলে, চালানো হতো অমানুষিক নির্যাতন। দেওয়া হতো ইলেকট্রিক শক।

তাদের এই অপকর্ম কেউ যেন টের না পায় তাই নজরদারি বাড়াতে বাড়ির চারপাশে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। যার মাধ্যমে টার্চার সেলে পর্যবেক্ষণ করতেন অপরাধীরা।

গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগানের এই ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রসহ নির্যাতন চালানোর নানা সরঞ্জাম। তিন ঘণ্টার অভিযানে পাওয়া যায় দুটি বিদেশি পিস্তল, একটি শটগান।

পুলিশ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় সেখানে। ঘটনাস্থল থেকে আটক করা হয় ২ জনকে।

খবরের সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার অফিসার ইনচার্জ মো. মোক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, একটা এয়ার গান ও একটা পাইপ গান পাওয়া যায়। এছাড়াও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এই ঘটনায় তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে আটক করেছে। একজন পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১১

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১২

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৩

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৪

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৫

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৬

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৭

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৮

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৯

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

২০
X