কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সমন্বয় কমিটিতে কোনো ইসলামিক স্কলারগণকে অন্তর্ভুক্ত করা হয়নি’

জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক । ছবি : কালবেলা
জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক । ছবি : কালবেলা

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি যে, সমন্বয় কমিটিতে কোনো ইসলামিক স্কলারগণকে অন্তর্ভুক্ত করা হয়নি।

রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সমন্বয় কমিটির কার্য পরিধির ৪নং ও ৬নং ধারার নির্দেশনা অনুযায়ী পাঠ্যবইয়ে ধর্মীয় মতাদর্শ ও নৈতিক মূল্যবোধ যথাযথ আছে কিনা সেটা যাচাই করতে বলা হয়েছে এবং পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ও প্রদত্ত ছবি, ডায়াগ্রাম, তথ্য ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর বলে প্রতীয়মান হলে সেগুলো চিহ্নিত করে তার বিপরীতে মতামত প্রদান করার কথা বলা হয়েছে। আমরা মনে করি এসব বিষয়ে সংশোধন, পরিমার্জন ও মতামত প্রদানের জন্য সমন্বয় কমিটিতে প্রচলিত জ্ঞানের পাশাপাশি ধর্মীয় গভীর জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিদের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি।

সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে নবগঠিত কমিটির কার্যপরিধির ৮নং ধারা মোতাবেক সমন্বয় কমিটিতে ইসলামিক স্কলারগণকে অন্তর্ভুক্তির জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে জোর দাবি জানানো হয় এবং বিতর্কিত কেউ থাকলে তাকেও অপসারণের আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাও. এবিএম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক মু. আল আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মহিউদ্দিন আকবর আলী, অর্থ সম্পাদক আজাদুর রহমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ড. মাসউদুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১০

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১১

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১২

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৩

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৪

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৫

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৬

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৭

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৯

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

২০
X