কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে প্রথম ৬ মাসে আয় ১৮ কোটি, এখন ১৮ দিনে ২০ কোটি

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

চলতি মাসের সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে মেট্রোরেল কর্তৃপক্ষের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। অথচ মেট্রোরেল চালুর প্রথম ৬ মাসে যে আয় হয়েছিল তার চেয়ে বেশি আয় হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে। প্রথম ছয় মাসে আয় হয়েছিল ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আমাদের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে ২ শুক্রবারে দুদিন বন্ধ ছিল।

বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ থাকায় এতে এক কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, শুধু বুধবার আমাদের আয় হয়েছে মাত্র ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা।

গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রোরেলে। এই বিষয়ে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, এদিন ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রোরেলের আয় হয়েছে সর্বোচ্চ ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এ ছাড়া গড়ে প্রতিদিন ৩ লাখ মানুষ মেট্রোরেল ভ্রমণ করে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ (সোমবার) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলের আয় সম্পর্কে বলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

উল্লেখ্য, দেশে প্রথমবার মেট্রোরেল চালু হয়েছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর। তখন উত্তরা টু আগারগাঁও পর্যন্ত চালু হয়। পরে তা মতিঝিল পর্যন্ত বর্ধিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X