কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে শিক্ষা সচিবসহ অতিথিদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন সবাই। ছবি : কালবেলা
রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে শিক্ষা সচিবসহ অতিথিদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন সবাই। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের পদ্মাপারে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি। বাড়িটির পশ্চিমপাশে বড় পুকুরসহ পাকা ঘাট। তার পাশেই অবস্থিত কবির স্মৃতিগাঁথা বকুলতলা।

রৌদ্রোজ্জ্বল সে স্থানে ব্যাটারিচালিত হুইল চেয়ারে জেলার বিভিন্ন এলাকার অন্তত ১৭ জন স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত ব্যক্তিরা বসে আছেন। তাদের কারো দুই পা, কারো এক বা আবার কারো পা থাকলেও নেই হাঁটাচলার শক্তি। তবুও চোখেমুখে হাসি আর সাহসিকতার প্রতিচ্ছবি।

তাদের সামনে প্লাস্টিকের চেয়ারে বসে আছেন দেশের প্রথম নারী শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহেনা পারভীন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ।

তারা গান, হাসি, আড্ডা আর শারীরিক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সম্ভাবনার গল্পে মেতে উঠেছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুঠিবাড়িতে গিয়ে দেখা গেছে এমনই চিত্র। এরপর দুপুর আড়াইটার দিকে কুঠিবাড়ির প্রধান ফটকের পাশে অবস্থিত জেলা পরিষদের বিশ্রামাগার ‘গীতাঞ্জলি’র সামনে তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ সেরে নেন। ব্যতিক্রমী এ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ড. নাসের ফাউন্ডেশন। এমন আয়োজনে খুশি উপস্থিত সকলেই।

উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রাম থেকে আগত রাজু আহমেদ বলেন, আমি বালুটানা গাড়িতে শ্রমিকের কাজ করতাম। ২০০২ সালে গাড়ি উল্টে গেলে নিচে চাপা পড়ে আহত হই। তখন থেকেই আর হাঁটাচলা করতে পারি না। এ অবস্থায় তাকে ফেলে একমাত্র কন্যা সন্তান নিয়ে চলে গেছেন স্ত্রী। এখন অসুস্থ মাকে নিয়ে অন্যের কাছে হাত পেতে চলছে মানবেতর জীবনযাপন।

এতো বড় পর্যায়ের লোকজন এভাবে কোনোদিন প্রতিবন্ধীদের ডেকে সম্মানিত করেনি। এখানে গান, গল্প, আড্ডায় আসতে পেরে খুব খুশি চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের শামিম আহমেদ। তিনি বলেন, একটি দুর্ঘটনায় পা হারিয়ে এখন অস্বাভাবিক জীবন কাটাচ্ছি পরিবার ও সমাজের বোঝা হয়ে। প্রতিবন্ধীরা সবাই মিলে একটা কিছু করে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনার জন্য ড. নাসের ফাউন্ডেশন আমাদের একত্র করেছিলেন।

শহিদুল ইসলাম নামের আরেকজন বলেন, এভাবে কেউ তাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখায়নি। নাসের ফাউন্ডেশনের দেওয়া স্বপ্ন বাস্তবায়ন হলে তারা স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে পারবেন।

শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও ক্রীড়া নিয়ে ২০০০ সাল থেকে কাজ করছেন বলে জানিয়েছেন ড. নাসের ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু নাসের। তিনি বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশনস বিভাগের চেয়ারপারসন। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ব্যক্তিগত খরচ ও উদ্যোগে কাজ করছে সংগঠনটি।

সংগঠনটির ব্যতিক্রমী এ সব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও উদ্যমী হয়ে এগিয়ে আসতে হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১০

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১১

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১২

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৩

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৪

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৫

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৬

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৮

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৯

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

২০
X