কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

১ নভেম্বর থেকে পলিথিন বিরোধী অভিযান চালানো হবে : সৈয়দা রিজওয়ানা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে সব সুপারশপে এবং ১ নভেম্বর থেকে সারা দেশের কাঁচাবাজারগুলোতে পলিথিনবিরোধী অভিযান চালানো হবে। এ সময় পলিথিন ব্যবহার করলে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরি অন্যকোনো সামগ্রী-এর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাঁচাবাজারে ক্লিনআপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ, বাজারে বিদ্যমান পলিথিন ব্যাগসহ অন্যান্য পলিথিনজাত প্যাকেজিং সংগ্রহের জন্য বিন বিতরণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও সম্ভাবনা বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন তিনি। পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, অভিযানের মাধ্যমেই শুরু হবে পলিথিনবিরোধী কার্যক্রম। সতর্ক করার এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে।

তবে অভিযানে মূল লক্ষ্য শাস্তি না উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, পলিথিন ব্যবহার বন্ধে অভিযানই করতে হবে না।

পলিথিন ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবেই পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ রাখা যাবে না। এমনকি, ক্রেতাদের এ ধরনের ব্যাগ দেওয়াও যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X