কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিকিৎসক

ভোলার লালমোহন উপজেলা হেলথ কমপ্লেক্সের চিকিৎসক ডা. হিল্লোল দে। ছবি : কালবেলা
ভোলার লালমোহন উপজেলা হেলথ কমপ্লেক্সের চিকিৎসক ডা. হিল্লোল দে। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সরকারি চিকিৎসক ডা. হিল্লোল দে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে মারা যান তিনি। তার সহকর্মী ৩৯ বিসিএসের ডা. ফেরদাউস আহাম্মেদ (তুষার) এ কথা নিশ্চিত করেছেন।

ডা. হিল্লোল দে ভোলার লালমোহন উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্র দের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালের দিকে ডা. হিল্লোল দে ভোলার ইলিশায় লঞ্চঘাটে গিয়ে ঢাকাগামী লঞ্চে তার স্ত্রীকে উঠিয়ে দেন। পরে সেখান থেকে মোটরসাইকেলে কর্মস্থল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরছিলেন।

লালমোহন উপজেলার বাকলাইয়ের দোকান সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে আসলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তার মোটরাসাইকেলকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালককে আটকের চেষ্টা চলছে।

হিল্লোল দে ৪২তম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন।

ডা. হিল্লোরের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তর ও ভোলা জেলার সিভিল সার্জনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X