কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৬:৫৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা নিয়ে দিল্লির সংসদীয় কমিটির সুপারিশকে স্বাগত জানিয়েছে ঢাকা

তিস্তা নদী। ছবি : সংগৃহীত
তিস্তা নদী। ছবি : সংগৃহীত

বহুল আলোচিত অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন চুক্তির সমাধানে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। দিল্লির এই সুপারিশকে উৎসাহজনক, তাৎপর্যপূর্ণ এবং আশাব্যঞ্জক বলে মনে করছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন বৃহস্পতিবার (৩ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে প্রায় এক যুগ ধরে ঝুলে আছে তিস্তা চুক্তির খসড়াটি। গত ২৫ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশের সঙ্গে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে’ তিস্তার পানি বণ্টন ইস্যু দ্রুত সমাধানের জন্য সরকারকে সুপারিশ করেছে।

সব দলের আইনপ্রণেতাদের সমন্বয়ে গঠিত স্থায়ী কমিটি সংসদের উভয় কক্ষ রাজ্যসভা, উচ্চকক্ষ ও লোকসভার নিম্নকক্ষে জমা দেওয়া ‘ভারতের প্রতিবেশী প্রথম নীতি’ শীর্ষক প্রতিবেদনের ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের একটি বিশেষ অধ্যায়ে এ সুপারিশ করে।

কমিটি এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের সঙ্গে নিয়মিত অর্থবহ সংলাপ শুরু করারও আহ্বান জানায়। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে মুখপাত্র সেহেলী বলেন, দিল্লির বাংলাদেশ হাইকমিশনও আমাদের অবহিত করেছে। বিষয়টি অবশ্যই আশাব্যাঞ্জক এবং তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এই সংসদীয় কমিটিতে বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ ভারতের সব রাজনৈতিক দলের সংসদ সদস্যরা আছেন। তাই এ ধরনের একটি সুপারিশ আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে।

এই সুপারিশকে উদ্ধৃত করে আগামী দিনে দুদেশের মধ্যকার কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X