কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ডিএনসির অভিযানে ৭১ শীর্ষ মাদককারবারিসহ গ্রেপ্তার ৮৪৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোগো। ছবি : সংগৃহীত ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোগো। ছবি : সংগৃহীত ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে গত ২১ দিনে ৩ হাজার ৩৯৭টি অভিযান পরিচালনা করে ৭৬২টি মামলা করা হয়েছে। অভিযানে ৭১ জন শীর্ষ মাদককারবারিসহ ৮৪৬ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ৮ জন মাদকের চিহ্নিত গডফাদার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র এ তথ্য জানায়।

ডিএনসি সূত্র জানায়, অভিযান পরিচালনার সময় ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪০০ কেজি গাজা, ২ দশমিক ৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, ১ হাজার ৫৪২ ক্যান বিয়ার, ২ হাজার ৮০১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ২২২ লিটার চোলাই মদ, ২ হাজার ৭৪২ এমপুল ইনজেকশন, একটি শটগান, ৯ রাউন্ড গুলি, ৯টি বিভিন্ন যানবাহন এবং ১৭ লাখ ১৭ হাজার ৭৭০ টাকার নগদ অর্থ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X