কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী। ছবি : সংগৃহীত
রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, অভিযানকালে ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ৬টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার , ৫৩টি পেট্রলবোমা ও ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩১ দুর্বৃত্ত এবং ৩ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট থেকে বিভিন্ন থানা ও পুলিশের নিকট থেকে লুট করা অস্ত্র দিয়ে জেনেভা ক্যাম্পে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X