কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

সৃষ্টিলগ্ন থেকেই রাজউকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

সৃষ্টিলগ্ন থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (০৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে বিশ্ব বসতি দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ ধ্বংস করে নগরায়ণ গ্রহণযোগ্য নয়। এরশাদ সাহেব যখন ডিআইটি থেকে রাজউক করে দিল তখন রাজধানীতে শুধু উন্নয়ন আর উন্নয়নই হলো। রাজউকও কর্তৃপক্ষ থাকল। তবে, এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা সত্যিকার অর্থেই দেখিনি।

তিনি বলেন, এখন রাজউকের যে বোর্ড আছে, এখানে সম্পৃক্ততার দরকার আছে। আমি যদি মনে করি কয়েকজন আমলা দিয়ে রাজউককে ইনক্লুসিভ করে ফেলেছি তাহলে আমার সমাধানে পৌঁছাতে পারব না।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশে আমাদের অনেক চড়াই-উতরাই পার হতে হবে। নানা রকম চ্যালেঞ্জ, নানা রকম বাধা-বিপত্তি পার হয়েই আমাদের চলতে হবে। তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ ও সুন্দর নগর গড়ে তুলতে হবে। বসতি মানে শুধু বাসা-বাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকসহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন। ঢাকায় গরিবের আবাসনের ব‍্যবস্থা নেই। সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X