কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ট্রাফিক সেবা পক্ষ

ডিএমপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
ডিএমপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশে আগামী ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর ১৫ দিনব্যাপী ট্রাফিক সেবা পক্ষ উদযাপন করা হবে। ট্রাফিক সেবা পক্ষ উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএমপি উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, আগামী ১৯ অক্টোবর শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স এ শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।

সেবা পক্ষ উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগ চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট, স্টিকার ও পোস্টার বিতরণ করবে।

এ ছাড়া ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা প্রদান, সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দর্শনীয় স্থানসমূহে ব্যানার স্থাপন, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণ, ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও বাংলাদেশ স্কাউট সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতা মূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ট্রাফিক সেবা পক্ষ সুন্দর ও সফল ভাবে আয়োজনের জন্য সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছে ডিএমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১০

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১১

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১২

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৩

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৬

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৯

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

২০
X