কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০২:০৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ
বায়রা কার্যনির্বাহী কমিটি

ভারপ্রাপ্ত সভাপতি ও সহসভাপতিসহ ৯ জনের পদত্যাগ

বায়রার লোগো। ছবি : সংগৃহীত
বায়রার লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) কার্যনির্বাহী কমিটি হতে ভারপ্রাপ্ত সভাপতি, সহসভাপতি এবং যুগ্ম মহাসচিবসহ ৯ জন পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বায়রা কার্য্যনির্বাহী কমিটির সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ পদত্যাগ করেন তারা।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বায়রার সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম, সহসভাপতি নোমান চৌধুরী, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্ম মহাসচিব-১ মো. ফখরুল ইসলাম, সাবেক অর্থ সচিব মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রেহানা পারভিনসহ ৯ জন কার্যনির্বাহী কমিটি হতে পদত্যাগ করেছেন।

জানা যায়, বায়রার বর্তমান কমিটির মেয়াদ হয়েছে গত ৭ সেপ্টেম্বর। ইতিমধ্যে দুবার সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ফ্যাসিবাদীদের কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। সদস্যদের সকলেরই দাবি, একটি সুন্দর ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু বর্তমান কমিটির মাধ্যমে নির্বাচন করার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। তাই প্রশাসকের মাধ্যমে নির্বাচন হওয়া জরুরি। সদস্যদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সুষ্ঠু ও সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে।

অনতিবিলম্বে অন্যান্য বাণিজ্য সংগঠনের মতো বায়রাতেও প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি করেছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X