কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে মঙ্গলবার আরও ফিরবেন ৩০ বাংলাদে‌শি

বাংলাদেশ দূতাবাস। ছবি : কালবেলা
বাংলাদেশ দূতাবাস। ছবি : কালবেলা

চতুর্থ দফায় আগামী রোববার (২৭ অক্টোবর) রাতে দেশের উদ্দেশে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে রওনা হবেন আরও ৩০ বাংলা‌দে‌শি। আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছাবে তাদের বহন করা বিমানটি।

স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) রাতে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়।

দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার চতুর্থ গ্রুপের ৩০ জন বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

তালিকায় থাকা ব্যক্তিদের রোববার বিকেল ৫টায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বৈরুত দূতাবাস।

লেবানন থেকে এখন পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরবেন আরও ৩০ জন। ফ্লাইটটি মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় জেদ্দা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X