মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন নিয়ে ইউরোপের পরাশক্তির সঙ্গে ‘হাত মেলাচ্ছে’ সৌদি

পুরোনো ছবি
পুরোনো ছবি

প্রায় ৫ বছর আগের কথা। লেবাননে মরক লাগান তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরি। জোট সরকার গঠনে ব্যর্থ হয়ে হঠাৎ পদত্যাগ করে বসেন। এরপর গিয়ে আশ্রয় নেন সৌদি আরবে। রিয়াদঘনিষ্ঠ এই নেতা দেশ ছাড়ার পর ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। লেবাননও যেন হাঁটতে থাকে পেছন দিকে। এই ক’বছরে বহু ঘটনার সাক্ষী হয়েছে লেবানন। এক সময় মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী এই দেশ নিয়ে এখন চলছে নানা ষড়যন্ত্র। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো চিড়ে ফেলতে চাইছে লেবাননকে।

এবার সেই নীলনকশা বাস্তবায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপক্ষীয় এক বৈঠক। প্যারিসে এই বৈঠকে থাকবেন ফরাসি, সৌদি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। লেবাননের সেনাবাহিনীকে দিয়ে এই তিন দেশ যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তা নিয়েই হবে আলোচনা। পরে নতুন একটি আন্তর্জাতিক সম্মেলনের তারিখও ঠিক করবেন দেশ তিনটির কর্মকর্তারা।

জানা গেছে, আলোচনার কেন্দ্রে থাকবে নিরাপত্তা দায়িত্বে লেবাননের সেনাবাহিনীকে সমর্থনের বিষয়টি। এছাড়া দক্ষিণাঞ্চলীয় লেবাননে কীভাবে সেনা মোতায়েন করা হবে, সীমান্ত বিভাজন সম্পর্কিত মানচিত্র প্রদর্শন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় লেবাননের ভূমিকা নিয়েও আলোচনা হবে। এর বাইরে সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন, অবৈধ অস্ত্রের লাগামটানা এবং ভবিষ্যত আন্তর্জাতিক সমর্থনের রূপরেখা নিয়ে লেবানন কতটা সিরিয়াস, এই বৈঠকে এই বিষয়গুলোও প্রাধান্য পাবে।

এর আগে ইসরায়েলের সঙ্গে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই বন্ধে গেল বছরের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এক বছরের বেশি সময় ধরে চলা ওই যুদ্ধ বন্ধে উভয়পক্ষ সম্মত হলেও ইসরায়েল এখনও লেবাননে বিমান হামলা চালাচ্ছে। তেল আবিবের দাবি, প্রতিরোধ যোদ্ধারা যেন ফের মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

যুদ্ধবিরতির পর লেবাননের বিভিন্ন অংশ থেকে সেনা প্রত্যাহার করে। আর আন্তর্জাতিক চাপের মুখে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণে রাজি হয় লোবনন। যদিও লেবাননের ভেতর পাঁচটি কৌশলগত অবস্থানে এখনও সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল। আবার প্রতিরোধ যোদ্ধার নিরস্ত্রীকরণের চুক্তি পুরোপুরি মানতে অস্বীকৃতি জানিয়েছে। সব মিলিয়ে, প্রতিরোধ যোদ্ধা ও লেবাননের ভবিষ্যত নির্ধারণ করে দিচ্ছে সৌদি আরব, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X