কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৫০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৪:২৭ এএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার আরও ৫

সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ৫ আসামি। ছবি : সংগ্রহীত
সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ৫ আসামি। ছবি : সংগ্রহীত

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে আরও পাঁচ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (০২ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এবং কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনী। আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক এবং কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল।

জানা যায়, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর করে এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে পরিচালিত যৌথ অভিযানের ধারাবাহিকতায় আজ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১০

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১১

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১২

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৩

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৪

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৫

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৬

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৭

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৮

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৯

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

২০
X