স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত
পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত

ইংলিশ ফুটবলের রেকর্ডবুকে ‘সবচেয়ে বেশি’ কিংবা ‘সবচেয়ে বড়’—এই ধরনের শিরোনামের নিচে ম্যানচেস্টার সিটির নাম নতুন নয়। এবার সেই তালিকায় আরেকটি ব্যতিক্রমী অধ্যায় যোগ হলো। এফএ কাপের তৃতীয় রাউন্ডে একতরফা দাপটে সিটিজেনরা ১০–১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দুর্বল প্রতিপক্ষ এক্সটার সিটিকে।

এই ম্যাচের মধ্য দিয়ে কোচ হিসেবে নিজের ক্যারিয়ারে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে ১০ গোল করা দল দেখলেন পেপ গার্দিওলা। তবে রেকর্ডের এই রাতেও টাচলাইনে থাকতে পারেননি তিনি। আগের ম্যাচে রেফারির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়ার কারণে নিষেধাজ্ঞা ভোগ করায় গ্যালারি থেকেই ম্যাচটি উপভোগ করতে হয় সিটির কোচকে।

এই জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটি হয়ে উঠেছে ১৯৮৬ সালের পর প্রথম কোনো ইংলিশ শীর্ষস্তরের দল, যারা কোনো প্রতিযোগিতায় ১০ বা তার বেশি গোল করল। এফএ কাপে এমন কীর্তি শেষবার দেখা গিয়েছিল ১৯৬০ সালে, যখন টটেনহ্যাম ১৩–২ গোলে হারিয়েছিল ক্রুকে।

মজার বিষয়, এই গোলবন্যায় নাম লেখাননি দলের প্রধান গোলমেশিন আর্লিং হলান্ড। এক্সেটারের শেষ মুহূর্তের সান্ত্বনার গোলের কারণে সিটি তাদের ক্লাব-রেকর্ড নয় গোল ব্যবধান ছাড়াতে না পারলেও, ৯২ বছর পর আবার এফএ কাপে ১০ গোল করার কীর্তি দেখল তারা।

এই ম্যাচটি ছিল এফএ কাপের তৃতীয় রাউন্ডে সিটির টানা ১১তম জয়, যেখানে প্রতিবারই তারা জিতেছে কমপক্ষে তিন গোলের ব্যবধানে। সর্বশেষ ২০১৪–১৫ মৌসুমে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে মাত্র এক গোলের ব্যবধানে জিতেছিল তারা।

নতুন মুখ সেমিনিয়ো অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্টে অবদান রাখেন। যদিও তার একটি শট ব্লক হয়ে গিয়ে শেষ পর্যন্ত রদ্রির পায়ে গিয়ে গোলের রূপ নেয়। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার তৃতীয় ম্যাচ, যেখানে তিনি একই সঙ্গে গোল ও অ্যাসিস্ট করেছেন—প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ।

এ ছাড়া ম্যাচের প্রথমার্ধেই এক্সেটারের দুইটি আত্মঘাতী গোল সিটির কাজ আরও সহজ করে দেয়। আশ্চর্যের বিষয়, চলতি মৌসুমে সিটির বিপক্ষে এটিই প্রথম নয়—এর আগে বার্নলির বিপক্ষেও এমন ঘটনা ঘটেছিল।

এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে গোলদাতার সংখ্যা দাঁড়াল ১৮ জনে। অভিষেক ম্যাচেই গোল করে স্মরণীয় করে রাখেন রায়ান ম্যাকএডু ও ম্যাক্স অ্যালিনও।

সব মিলিয়ে, কোচ মাঠে না থাকলেও ম্যানচেস্টার সিটির এই জয় ছিল আধিপত্যের স্পষ্ট বার্তা—এফএ কাপে তারা শুধু অংশ নিতে আসেনি, ইতিহাস গড়তেও প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X