কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:২০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

এনআইডি সেবা দিতে ইসির নতুন উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি সেবাগ্রহীতাদের সঠিক পরামর্শ দিতে গঠন করা হয়েছে নতুন সেল। সেখানে প্রতিদিন অফিস চলাকালীন নাগরিকদের এনআইডি বিষয়ক নানা পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদান করে থাকবে।

রোববার (১০ সেপ্টেম্বর) ইসির জনবল শাখার উপসচিব খোরশেদ আলমের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রতি কর্মদিবসে অনেক সেবাপ্রার্থী জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা গ্রহণের লক্ষ্যে নির্বাচন ভবনে এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আসে। আগত সেবা গ্রহীতাদের অসুবিধা/সুপারিশ/মতামত জানা ও সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান এবং এ সংক্রান্ত কার্যক্রমের জন্য নয় কর্মকর্তাকে নিয়ে দুটি সেল গঠন করা হয়েছে।

ইসির উপসচিব মো. রোকুনুজ্জামানকে সুপারভাইজিং কর্মকর্তা নিয়োগ করে একটি সেলে সদস্য হিসেবে রাখা হয়েছে সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেন; সহকারী সচিব বেগম নুর নাহার ইসলাম, মুহাম্মদ মনিরুজ্জামান ও মাহবুব রোমান চৌধুরীকে। এই সেল সেবা দেবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া উপসচিব মুহাম্মদ মোশারফ হোসেনকে সুপারভাইজিং কর্মকর্তা নিয়োগ করে অন্য সেলটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহা; সহকারী সচিব মো. লুৎফার হোসেন ও নির্বাচন কর্মকর্তা বেগম জেবুন নাহারকে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সুপারভাইজিং কর্মকর্তা প্রতি সপ্তাহে সম্পাদিত কাজের একটি প্রতিবেদন সচিবকে বরাবর দাখিল করেবেন; প্রতিবেদনে সেবাগ্রহীতাদের অসুবিধা/সুপারিশ/মতামত সুস্পষ্টভাবে উল্লেখ করবেন এবং প্রতিবেদনে নিজস্ব মতামত/সুপারিশ উল্লেখ করবেন। এর আগে মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়েও এমন হেল্প ডেস্ক স্থাপনের নির্দেশ দিয়েছে ইসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১০

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১১

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১২

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৩

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৪

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৫

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৬

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৭

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৮

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৯

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

২০
X