কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গাম্বিয়ায় বাংলাদেশ সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা

গাম্বিয়া সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। ছবি : আইএসপিআর
গাম্বিয়া সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। ছবি : আইএসপিআর

গাম্বিয়া সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়ে বলেছে, গাম্বিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৩ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জামাদি, রণ প্রস্তুতি এবং মহড়া অনুশীলন অবলোকন করেন। এ ছাড়াও তিনি গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি, ফাজারা ব্যারাক এবং গাম্বিয়ার গার্ডস ব্যাটালিয়ন পরিদর্শন করেন।

আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবনার ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

আইএসপিআর জানিয়েছে, গাম্বিয়া সফরের প্রথম দিনে (১২ জুন) তিনি গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারার সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়াও তিনি গাম্বিয়া জাতীয় পরিষদের প্রতিরক্ষা নির্বাচন কমিটির সঙ্গেও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১০

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১১

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১২

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৩

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৪

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

১৫

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১৭

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১৮

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৯

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

২০
X