কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫০ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আজিমপুরে ডাকাতির সময় অপহৃত সেই শিশু উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X