কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১১:৫৫ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন মাসুদ বিন সাঈদী

মাসুদ বিন সাঈদী। ছবি : সংগৃহীত
মাসুদ বিন সাঈদী। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী।

সোমবার (১৮ নভেম্বর) সকালে তিনি আদালতে যান।

খেলাটা এখন হবে সংবাদিকদের এ প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাঈদী বলেন, এ কথা বলেছি মূলত ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রসেঙ্গে। কারণ আওয়ামী লীগ এ ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এ ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি, এ ট্রাইব্যুনালে এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না । আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে; এটাই দেখতে এসছি।

এর আগে গত ১৫ অক্টোবর মাসুদ বিন সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ট্রাইব্যুনাল ইজ রেডি। এবার আসো খেলা হবে! খু'নি হাসিনার বানানো আইনে এবং তারই বানানো ট্রাইব্যুনালে হাসিনা আর তার দোসরদের বিচার হবে ইনশাআল্লাহ।

এর আগে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। কড়া নিরাপত্তায় সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

যাদের হাজির করা হয়েছে তারা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X