কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভা। ছবি : কালবেলা
খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভা। ছবি : কালবেলা

‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে কমিশনের সম্মেলনকক্ষে সচিব খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দুদক সচিব বক্তব্যের শুরুতে দুর্নীতি দমন কমিশন গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, তারুণ্যের দায়িত্ব হলো দুর্নীতিকে চ্যালেঞ্জ করা। তারুণ্যের উদ্দীপনাকে প্রজ্বলিত করতে পারলে দুর্নীতি দমন সহজ হবে। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এ দুর্নীতি দমন এবং দুর্নীতি প্রতিরাধ এ দুটি কাজ যুগপথভাবে পরিচালনার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া তিনি বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত বা সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দুর্নীতি দমনের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে সকল শ্রেণিপেশার মানুষকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে।

অনুষ্ঠানে লিগ্যাল এন্ড প্রসিকিউশনের মহাপরিচালক মীর রুহুল আমীন বলেন, কোনো অভিযোগের অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কোনো নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে আমাদের কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের প্রয়োজন। যা দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিদ্যমান তথ্যপ্রযুক্তির সমান্তরালে দুর্নীতি মোকাবিলায় দুদকের প্রস্তুতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি মহাপরিচালক শিরীন পারভীন, অর্থ পাচার রোধে দুদক এর করণীয় বিষয়ে মানিলন্ডারিং এর পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, অনুসন্ধান ও তদন্ত কার্য্য পরিচালনায় নিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব-কর্তব্য ও প্রস্তুতি বিষয়ে বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম এবং দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক দুদক এর বিভিন্ন কার্যক্রম বিষয়ে সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হক বক্তৃতা করেন।

আলোচনা সভায় সকল বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয় জুম লিংকে সংযুক্ত থেকে অংশগ্রহন করেন।

দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয়ে ড্রপ-ডাউন ব্যানার স্থাপন করা হয়।

এ ছাড়াও সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১০

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৩

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৪

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৫

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৬

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৭

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৮

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৯

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

২০
X