কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

মানবাধিকারবিষয়ক ধারণা পেল র‌্যাব

মানবাধিকারবিষয়ক ধারণা পেল র‌্যাব। ছবি : কালবেলা
মানবাধিকারবিষয়ক ধারণা পেল র‌্যাব। ছবি : কালবেলা

র‌্যাব কর্মকর্তাদের মানবাধিকারবিষয়ক আইনকানুন বিষয়ে ধারণা দেওয়ার জন্য এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) র‌্যাব সদর দপ্তরের এলিট হলে মানবাধিকারবিষয়ক এই সেমিনারের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা।

মানবাধিকারবিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এবং অতি. মহাপরিচালকবৃন্দ। র‌্যাব সদর দপ্তরের সকল পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দসহ ৬০ জনের অধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়নসমূহের সব কর্মকর্তারা ওই আলোচনায় অংশগ্রহণ করেন।

র‌্যাব জানিয়েছে, আলোচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় এবং মিডিয়ার চোখে র‌্যাব ও জনগণের প্রত্যাশা বিষয়ে আলোচনা করা হয়। অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট এবং সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক আলোচক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও আন্তজার্তিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় তিনি মানবাধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন, যা র‌্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আলোচনার দ্বিতীয় অংশে মিডিয়ার চোখে র‌্যাব ও জনগণের প্রত্যাশা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আলোচক হিসেবে বক্তব্য রাখেন। তিনি মিডিয়া ব্যবস্থাপনা এবং জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করা যেতে পারে এ ব্যাপারে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১০

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১১

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১২

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৪

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৫

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৬

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৭

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৮

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৯

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

২০
X