কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১২ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাকের পোস্ট শেয়ার দিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

ইশরাক হোসেন ও উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি
ইশরাক হোসেন ও উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার দিয়ে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইশরাক হোসেনের দেওয়া পোস্ট নিজের ফেসবুকে প্রোফাইলে শেয়ার দিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। যেখানে তিনি লিখেন, এটা প্রজন্মের লড়াই। নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত। ঐক্যবদ্ধ, প্রতিরোধ এবং পুনর্গঠন।

অপরদিকে ইশরাক হোসেনের দেওয়া ওই পোস্টে লেখাছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার?

আরও লেখাছিল, আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাবো তা চলবে না। কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয় স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল মত ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।

গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যাসিবাদ নিয়ে এই পোস্ট দেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X